শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় ইরানে দুজনের ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক / ৩৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় ইরানে দুই ব্যক্তিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি অপরাধ আদালত।

হিউম্যান রাইটস নিউজ এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ জানায়, সার্কাজি প্রদেশের আরাক শহর থেকে আটক ওই দুজনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার আদালত ধর্মবিদ্বেষ বা ব্লাসফেমির অভিযোগ এনে ওই দণ্ডাদেশ দেন।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় আদালত তাদের বিরুদ্ধে ধর্মবিদ্বেষের অভিযোগ আরোপ করে।

ইরানে ধর্মবিদ্বেষে অভিযুক্ত হলে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে।

গত বছরের জুন মাসে আটক করে জেলহাজতে রাখা হয় তাদের।এদের একজনের নাম ইউসুফ মেহেরদাদ। তিনি তিন সন্তানের জনক। আরেকজনের নাম জানা যায়নি।

গত সপ্তাহে প্রকাশিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়, ২০২০ সালে ইরানে কমপক্ষে ২৪৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তবে চীনে প্রতি বছর কয়েক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তাদের রিপোর্টে কোনো তথ্য নেই।


এই ক্যাটাগরির আরো সংবাদ