শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

চীনে প্রথমবারের মতো জনসংখ্যা কমছে

আন্তর্জাতিক ডেস্ক / ৪০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

চীনের সরকার প্রায় ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো জনসংখ্যা হ্রাসের কথা প্রকাশ করতে যাচ্ছে চীন।ফাইন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সাউথ চায়না মনিং পোস্ট।

চীনে প্রতি এক দশকে একবার জনসংখ্যা গণনা করা হয়।গত বছরের শেষে আদমশুমারি পরিচালিত হলেও এর ফল এখনও প্রকাশ করেনি দেশটির দ্য ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস (এনবিএস)।

প্রতিবেদনে বলা হয়েছে, জনবহুল দেশ চীনে সর্বশেষ জরিপে ১ দশমিক ৪ বিলিয়ন জনসংখ্যা কমার আশঙ্কা করা হচ্ছে। তবে বিষয়টি স্পষ্ট নয়।

জনসংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে ২০১৬ সালে চীন কয়েক দশক ধরে চলা এক সন্তান নীতি বাতিল করে দুই সন্তান নীতি গ্রহণ করে।

এ সময় ২০১০ সালে নির্ধারণ করা ১৩৪ কোটির বদলে ২০২০ সালের মধ্যে জনসংখ্যা বাড়িয়ে একশ ৪২ কোটি করার লক্ষ্য ঠিক করা হয়। কিন্তু দেশটিতে জন্মহার কমতেই থাকে।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, নগরের দম্পতিরা বিশেষ করে ১৯৯০ সালের পর যাদের জন্ম হয়েছে, তারা পরিবারের চেয়ে ক্যারিয়ার এবং স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেওয়ার কারণই এর জন্য অনেকটা দায়ী।

প্রধান নগরগুলোতে জীবনযাত্রার খরচ এবং সেখানে বিপুল জনসংখ্যার বিপরীতে শিশু জন্মহার বেশি হওয়ার কারণেও দম্পতিরা সন্তান নিতে অনাগ্রহী হয়ে ওঠেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ