শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

মোস্তাফিজদের রাজস্থানকে ১৮৯ রানের টার্গেট দিল চেন্নাই

স্পোর্টস ডেস্ক / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের ১২তম ম্যাচে রাজস্থান রয়েলসের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৮৮ রান করেছে চেন্নাই সুপার কিংস। জয়ের জন্য সাঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়েলসকে ১২০ বলে ১৮৯ রান করতে হবে।

সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানে ওপেনার ঋতুরাজ গায়কওয়াদের উইকেট হারায় চেন্নাই। দলকে ব্রেক থ্রু এনে দেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

ইনিংসের চতুর্থ ওভারে বোলিং এসেই সাফল্য পান বাংলাদেশ সেরা এ পেসার। তার গতির বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কওয়াদ। তার বিদায়ের মধ্য দিয়ে ৩.৫ ওভারে ২৫ রানে প্রথম উইকেট হারায় চেন্নাই সুপার কিংস। প্রথম ওভারে মাত্র ৩ রানে এক উইকেট শিকার করেন কাটার মাস্টার।

ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া ফাফ ডু প্লেসিসকে দলীয় ৪৫ রানে আউট করেন ক্রিস মরিস। ২০ বলে ২৬ রান করে রাহুল তিওয়াতির শিকার হন মঈন আলী। পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ব্যাটিংয়ে ঝড় তুলে দেয়া আম্বাতি রাইডুকে ফেরান চেতন সাকারিয়া। সাজঘরে ফেরার আগে ১৭ বলে ২৭ রান করেন রাইডু।

১৫ বলে ১৮ আর ১৭ বলে ১৮ রান করে ফেরেন সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনি। রবিন্দ্র জাদেজাকে ৮ রানের বেশি করতে দেননি ক্রিস মরিস।
ইনিংসের শেষ ওভারে স্যাম করানকে রান আউটের ফাঁদে ফেলেন মোস্তাফিজুর রহমান। প্রথম তিন ওভারে ২২ রান খরচ করা মোস্তাফিজ ইনিংসের শেষ ওভারে দেন ১৫ রান। ৯ উইকেটে ১৮৮ রান করে চেন্নাই।

সংক্ষিপ্ত স্কোর
চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৮৮/৯ (ডু প্লেসিসি ৩৩, রাইডু ২৭, মঈন আলী ২৬; চেতন সাকারিয়া ৩/৩৬, মোস্তাফিজ ১/৩৭)।


এই ক্যাটাগরির আরো সংবাদ