শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

পাকিস্তানের কাছে হ্যাটট্রিক পরাজয় দ.আফ্রিকার

স্পোর্টস ডেস্ক / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

দুই দলের সমীকরণটা উল্টো দিক থেকে একই ছিল। পাকিস্তানের ছিল হ্যাটট্রিক জয়ের হাতছানি। অন্যদিকে আগের দুই ম্যাচে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল হ্যাটট্রিক পরাজয়ের লজ্জা এড়ানো।

শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক পরাজয় এড়াল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটের এই জয়ে সিরিজে ফিরল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বুধবার সিরিজ নির্ধারিণী ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

সোমবার জোহানেসবার্গে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১০ রানে দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও শারজিল খানের উইকেট হারিয়ে প্রাথমিক চাপের মধ্যে পড়ে যাওয়া পাকিস্তান শেষ পর্যন্ত বাবর আজমের ফিফটিতে ১৪০/৯ রান করে।

মামুলি স্কোর তাড়া করতে নেমে ৩৬ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। দলের জয়ে ৩০ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার অ্যাইডেন মার্ক ওরাম। এছাড়া ২১ বলে অপরাজিত ৩৬ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক হেনরি ক্লেসেন।  ১০ বলে অপরাজিত ২০ রান করেন জর্জ লিন্ডে।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৪০/৯ (বাবর আজম ৫০, মোহাম্মদ হাফিজ ৩২; জর্জ লিন্ডে ৩/২৩, লিজাড উইলিয়ামস ৩/৩৫)।
দক্ষিণ আফ্রিকা: ১৪ ওভারে ১৪১/৪ (এইডেন ৫৪, ক্লেসেন ৩৬*, লিন্ডে ২০*)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী।


এই ক্যাটাগরির আরো সংবাদ