শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

বিদেশী ক্রিকেটারদের আইপিএল খেলতে দেয়া উচিত নয়

স্পোর্টস ডেস্ক / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

চলতি বছর অক্টোবর-নভেম্বরে মাঠে গড়ানোর কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। কিন্তু করোনাভাইরাসের কারণের পিছিয়ে গেছে বৈশ্বিক আসরটি। সেই সূচীতে ভারতীয় বোর্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় সমালোচক অজি কিংবদন্তি অ্যালান বোর্ডার বিষয়টি সহজভাবে নিতে পারেননি। আর তাই আইপিএলে কোনো বিদেশী ক্রিকেটারদের খেলতে দেয়া উচিত নয়, এমন মন্তব্য করেন সাবেক এই অজি ক্রিকেটার। এছাড়াও আইপিএলকে টাকা পয়সা রোজগারের বড় কৌশল ছাড়া অন্য কিছু মনে করছেন না বোর্ডার।

মূলত, এই বছর বিশ্বকাপ না হওয়াতে প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশই আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তবে ভারতীয় বোর্ডের কাছে সেটি বড় নয়। বরং তাদের কাছে, আইপিএল আয়োজন ছিল সবচেয়ে বড় প্রয়োজনীয়। ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন না করতে পারলে বিসিসিআই প্রায় চার হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতো। আর তাই আরব আমিরাতে জৈব সুরক্ষা বলয়ে আয়োজন করে এবারের আইপিএল।

তবে বিষয়টি পছন্দ হয়নি বোর্ডারের। এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিষয়টি ভালো লাগেনি। স্থানীয় টুর্নামেন্টের চেয়ে বৈশ্বিক টুর্নামেন্ট অগ্রাধিকার দেওয়া উচিত। ফলে আইপিএলের চেয়ে বিশ্বকাপ খেলাকে প্রাধান্য দেয়া উচিত ছিল। করোনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি করা না যায়, তাহলে আইপিএলও হওয়া উচিত নয়।’

এরপরই তিনি আরও যোগ করেন, ‘আর্থিক কারণেই আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে আমি একেবারেই খুশি নই। এমন হলে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর উচিত তাদের ক্রিকেটারকে আইপিএলে না পাঠানো।‘

  • সূত্র: রাইজিংবিডি.কম


এই ক্যাটাগরির আরো সংবাদ