শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

৩ বিদেশি ক্রিকেটারের কাজ একাই পারেন সাকিব

স্পোর্টস ডেস্ক / ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হাতেখড়ি কলকাতা নাইট রাইডার্সে।

২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত শাহরুখ খানের দলে ছিলেন সাকিব। পরে দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদ ঘুরে এসে ফের কলকাতায় ফিরলেন তিনি।

যে কারণে ফ্রাঞ্চাইজিটির কর্তৃপক্ষ বলছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।

আইপিএলের এবারের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কেকেআর। কাড়াকাড়ির পর এই মূল্য উঠলে পিছিয়ে যায় পাঞ্জাব কিংস।

কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স এবং স্ট্র্যাটেজি অ্যানালিস্ট এআর শ্রীকান্ত জানিয়েছেন, সাকিবকে দলে নিতে মুখিয়ে ছিল কলকাতা। সেই পরিকল্পনা তাদের আগে থেকেই করা ছিল।

সাকিবে এতো আগ্রহী কেন কলকাতা – সে প্রশ্ন উঠতেই পারে।

জবাবে শ্রীকান্ত বলেন, সাকিব একাই  তিনজন বিদেশি ক্রিকেটারের অভাব পূরণ করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই তাকে দলে নেওয়ার জন্য এতোটা উদগ্রীব হয়ে পড়েছিলাম আমরা। সে ব্যাটিং করতে পারে, বোলিং করতে পারে এবং তার নেতৃত্বগুণও রয়েছে।

তিন বিদেশি খেলোয়াড়দের নামও উচ্চারণ করেন শ্রীকান্ত। তার মতে, ক্যারিবীয় স্পিনার সুনীল নারাইন ও অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও ইংলিশ তারকা ব্যাটসম্যান ইয়ন মরগানের ভূমিকা একাই পালন করতে পারবেন সাকিব। সাকিবের নাকি সেই সেই সামর্থ্য আছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ