শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

আইপিএল নিয়ে কোনো শঙ্কা নেই: সৌরভ

স্পোর্টস ডেস্ক / ৪৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, আইপিএল ১৪তম আসর মাঠে গড়ানো নিয়ে কোনো শঙ্কা নেই। আইপিএল তার নির্ধারিত সময় সূচি অনুসারেই শুরু হবে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে সৌরভ বলেন, নির্ধারিত সূচি মেনেই আইপিএল হচ্ছে।

বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানান, করোনা সংক্রমণটা অবশ্যই চিন্তার কারণ। কিন্তু সেসব মাথায় রেখেই বোর্ড যাবতীয় পদক্ষেপ নিয়েছে। এজন্য নির্দিষ্ট ৬টি ভেন্যু বেছে নেওয়া হয়েছে। জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। তাই মনে হয়, কোনো সমস্যা ছাড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আগামী ৯ এপ্রিল আইপিএলের ১৪তম আসর শুরু হওয়ার কথা। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় টি-টোয়েন্টির এই জনপ্রিয় আসরটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

রোববার ভারতে ১ লাখ ৩ হাজার ৮৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

এছাড়াও আইপিএলের ভেন্যুগুলো যেখানে নেওয়া হয়েছে, তার মধ্যে মহারাষ্ট্র আছে সর্বোচ্চ ঝুঁকিতে। মহারাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী শুক্রবার রাত আটটা থেকে সোমবার ভোর সাতটা পর্যন্ত সেখানে লকডাউন দেবে। যে কারণে আগামী ১০ এপ্রিলের চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ