শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার ইচ্ছা নেই: মাশরাফি

স্পোর্টস ডেস্ক / ৪১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
মাশরাফি বিন মোর্ত্তজা। (ফাইল ফটো)

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছেন, আমি যদি ক্রিকেটে থাকি আর বিসিবি সভাপতি হওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই হতে চাইব এবং আমি জানি বিসিবির ইতিহাসের সেরা হতে পারব। এটা আমি খুব ভালোভাবে বিশ্বাস করি। আমি বিসিবি সভাপতি হলে যত ভালো কাজ করতে পারব তা আর কেউ পারবে না। 

সাকিবের মতো একই প্রশ্নের জবাবে একটি অনলাইন পোর্টালকে দেশের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, বোর্ড সভাপতি হওয়ার কোনো ইচ্ছা আমার এখন নাই। আগেও যেটা বললাম যে, আমি এখনও অবসরে যাইনি, তাই এরকম কোনো ইচ্ছা নাই। তবে আমি কখনই খুব প্ল্যান করে এসব কাজ করি না। আগে থেকে কিছু ডিসাইড করে রাখি না। আমার সামনে যেটা আসে বা আসবে, সেটাই সর্বোচ্চ ভালোভাবে করার চেষ্টা করি। আপাতত বোর্ড সভাপতি হওয়ার কোনো প্ল্যান নেই। তবে সামনে কী হয়, সেটা কে জানে!

দেশের ক্রিকেটের উন্নয়নে বিসিবিতে কাজ করার প্রস্তাব পেলে গ্রহণ করবেন- এমন প্রশ্নের জবাবে ক্রিকেট থেকে অবসরের আগেই নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফি বলেন, আমি এই মুহূর্তে ক্রিকেট থেকে অবসর নেইনি। আমার এখনও ঘরোয়া ক্রিকেট খেলার ইচ্ছা আছে। ফলে আমি এখনই বোর্ডের কাজে অংশ নিতে পারব না।


এই ক্যাটাগরির আরো সংবাদ