শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

ক্রিকেটারদের বিরুদ্ধে মিডিয়াকে ব্যবহার করেছেন বিসিবি কর্মকর্তারা: মাশরাফি

স্পোর্টস ডেস্ক / ৪২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
মাশরাফি বিন মুর্তজা ( ফাইল ছবি)

বার্সেলোনার সাবেক সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউয়ের মতোই ক্ষমার অযোগ্য অভিযোগ ওঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিছু কর্মকর্তার বিরুদ্ধে।

বার্সার সাবেক সভাপতি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিসহ ক্লাবের সেরা তারকা এবং কোচের বিরুদ্ধে বলার জন্য একটি এজেন্টকে বড় অঙ্কের টাকা দিয়ে নিয়োগ দিয়ে গ্রেফতার হয়ে ছাড়াও পেয়েছেন। তার বিরুদ্ধে ওঠা সেই অভিযোগ নিয়ে তদন্ত চলছে। বার্সোলোনা সেই তদন্ত চলার মধ্যেই বড় ধরনের অভিযোগ উঠেছে বিসিবির বিরুদ্ধে।

বিসিবির বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যে ক্রিকেটারকে দেশ-বিদেশের কোটি কোটি সমর্থক আইডল হিসেবে দেখে তার তোলা এমন অভিযোগকে ছেলেখেলা হিসেব উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই। তাছাড়া মাশরাফির মতো সফল এবং স্বচ্ছ ইমেজের একজন  মানুষ যখন এমন অভিযোগ তোলেন তা অস্বীকার কারারও জো নেই।

দেশের একটি প্রথমসারির অনলাইন পোর্টালকে মাশরাফি বলেছেন, একটা কথা আগে বলা হয়নি। জাতীয় দল থেকে বাদ পড়ে আমার যতটা খারাপ লেগেছে, ক্রিকেটে যদি কোনোদিন কষ্ট পেয়ে থাকি, এই একটা জিনিসে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি। তখন আমি বুঝেছি, অন্যান্য ক্রিকেটারদের ক্ষেত্রে কত কী হয়েছে বা হতে পারে কিংবা হয়। আগে আমি কোনোদিন বিশ্বাস করিনি; করতে চাইওনি।

মাশরাফি আরও বলেন, ২০১৯ সালের বিশ্বকাপে খারাপ খেলার কারণে ভিলেন তো এমনিতে হয়েই আছি। তখন তো ক্রিকেট বোর্ড আমার পাশে দাঁড়াবে! পাশে দাঁড়িয়েও তো সুন্দরভাবে বাদ দেওয়া যেত আমাকে। এটা ভাবতে পারত যে ছেলেটা অন্তত কিছু না কিছু করেছে বাংলাদেশ ক্রিকেটের জন্য। দর্শক অনেক কিছু বুঝবে না, মিডিয়া অনেক কিছু জানবে না যে ভেতরে কত ইতিহাস, কত গল্প আছে।

মাশরাফি আরও বলেন, আমি উনাদের নাম বলব না, দুজনের নামই জানি। আরও আছে কিনা আল্লাহ জানেন। তারা বিভিন্ন মিডিয়ায় ফোন করে বলেছেন- সুযোগ আসছে, মাশরাফিকে নিয়ে নিউজ করে দেন। বাদ দিয়ে দেবে। ওই মিডিয়াগুলো হয়তো আমার প্রতি সদয় হয়েছিল। আমাদের কোনো কোনো ক্রিকেটারদের জানিয়েছেন তারা। তারপর দলে এটা নিয়ে আলোচনা হয়েছে। ছেলেরা ভীতু হয়ে গিয়েছিল যে, মাশরাফিকে নিয়ে এটা হতে পারলে আমাদের ক্ষেত্রে কী হতে পারে!

  • তথ্যসূত্র: যুগান্তর


এই ক্যাটাগরির আরো সংবাদ