শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

জন্মদিনে যে সুখবর পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক / ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১

তিন সাবেক অধিনায়ক মুখোমুখি। একপক্ষে আকরাম খান ও নাইমুর রহমান দুর্জয় ও অন্যপক্ষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিব অবশ্য পাশে পেয়েছেন আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে এখন সাকিব বনাম বিসিবি যুদ্ধংদেহী অবস্থা। ২২ গজের লড়াইয়ের মতোই বিসিবির বিরুদ্ধে লড়ছেন সাকিব।

সম্প্রতি একটি অনলাইনের ফেসবুক লাইভ সাক্ষাৎকারে বিসিবির বিরুদ্ধে কিছু অভিযোগ তোলেন সাকিব। কাঠগড়ায় দাঁড় করান বিসিবি পরিচালক ও দেশের সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও নাঈমুর রহমানকে। এরপরই তুমুল সোরগোল বেঁধে যায় দেশের ক্রীড়াঙ্গনে।

আর এমন উত্তেজক পরিস্থিতিতেই বুধবার জন্মদিন পালন করলেন বাংলাদেশের পোস্টারবয়। ৩৪-এ পা দিলেন এই অলরাউন্ডার।

আর এমন বিশেষ দিনে সাকিবকে সুখবর দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) । যা তার পাওনাই ছিল।

বুধবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত পুরুষ ওয়ানডে র‍্যাংকিংয়ের অলরাউন্ডার ক্যাটাগরির হালনাগাদ তালিকা  প্রকাশ করা হয়।

সেখানে দেখা গেছে, র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। ব্যাটে ও বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বের অলরাউন্ডার ক্রিকেটারের তালিকার মধ্যে শীর্ষে আছেন এই তারকা খেলোয়াড়।

তালিকায় দেখা গেছে, ৪১২ রেটিং নিয়ে তালিকায় এক নম্বরে সাকিব আল হাসান। অনেকটা ব্যবধান নিয়ে ২৯৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছে আফগানিস্তানের মোহাম্মদ নবী।

তৃতীয় স্থানে ২৯০ রেটিং নিয়ে আছে ইংল্যান্ডের বেন স্টোকস, ২৭৮ রেটিং নিয়ে চতুর্থ স্থানে আছে ক্রিস ওকস, ২৭১ রেটিং নিয়ে পঞ্চম স্থানে আছে পাকিস্তানের ইমাদ ওয়াশিম, ২৭০ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে আছে আফগানিস্তানের রশিদ খান।


এই ক্যাটাগরির আরো সংবাদ