শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

উড়ন্ত সিটিকে থামাল ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

অবশেষে থামল ম্যানচেস্টার সিটির জয়রথ। সব প্রতিযোগিতা মিলে টানা ২১ ম্যাচ জয়ের পর নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাটেডের বিপক্ষে ঘরের মাঠে হারল পেপ গার্দিওলার দল।

রোবাবর ইংলিশ প্রিমিয়ার লিগের ডার্বি ম্যাচে ২-০ গোলে জয় তুলে নেয় উলে গুনার সুলশারের ম্যান ইউনাইটেড।

ইতিহাদ স্টেডিয়ামে দুই অর্ধে একটি করে গোল আদায় করে ইউনাইটেড। ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্পট কিক থেকে ব্রুনো ফের্নান্দেস এগিয়ে দেন ম্যান ইউনাইটেডকে। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন লুক শ।

এ ম্যাচের মধ্য দিয়ে দিয়ে ইউনাইটেড টানা ২২ অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকল। এর মধ্যে ১৪ ম্যাচে জয় পেয়েছে দলটি।

সিটি সবশেষ হেরেছিল গত নভেম্বরে, লিগে টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-০ গোলে। ডার্বি ম্যাচে এসে তাদের ভুলে যাওয়া স্বাদ পেতে হলো। গত ডিসেম্বরে ওল্ড ট্র্যাফোর্ডে আসরে দুই দলের প্রথম মুখোমুখি লড়াইটি গোলশূন্য ড্র হয়েছিল।

এই জয়ের সুবাদে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড। তবে সিটি পাক্কা ১১ পয়েন্ট ব্যবধানে টেবিলের শীর্ষে। ২৮ ম্যাচে ২০ জয়, ৫ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। সমান ম্যাচে ১৫ জয়, ৯ ড্রয়ে ৫৪ পয়েন্ট ইউনাইটেডের।


এই ক্যাটাগরির আরো সংবাদ