শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

বিশ্বকাপ খেলা ক্রিকেটার এখন বাসচালক

স্পোর্টস ডেস্ক / ৩৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
ছবি : যুগান্তর

২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল খেলা বোলার এখন বাসচালক। অস্ট্রেলিয়ার পথে পথে দিন কাটে শ্রীলংকার অফস্পিনার সুরাজ রানদিভের।

মাতৃভূমি ছেড়ে এখন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন রানদিভ। মেলবোর্নে ফরাসিভিত্তিক বাস কোম্পানি ট্রান্সডেভের হয়ে বাসচালকের চাকরি করেন তিনি।

২০১৬ সালের পর মাঠে আর দেখা যায়নি রানদিভকে। পাঁচ বছর ধরে ক্রিকেটের বাইরে থাকলেও আনুষ্ঠানিকভাবে খেলাটিকে বিদায় জানাননি এখনও।  তার বয়স এখন ৩৬।

রানদিভ এখনও ক্রিকেটে ফিরতে চান। তার ইচ্ছা ট্রান্সডেভ কোম্পানিই ক্রিকেট দল তৈরি করবে। সেখানে নিজের অভিজ্ঞতা কাজে লাগাবেন।

শ্রীলংকার হয়ে ২০০৯ সালে আন্তর্জাতিকে অভিষেক ঘটে রানদিভের। ১২ টেস্টে ৪৩, ৩১ ওয়ানডেতে ৩৬ ও সাত টি-টোয়েন্টিতে ৭ উইকেট শিকার করেন রানদিভ। ব্যাট হাতে তিন ফরম্যাট মিলে ৪৩৫ রান করেছেন।

ছয় বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।  ক্যারিয়ারে সব মিলিয়ে ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন ৯২টি।

তিনি খেলেছেন ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও। ক্রিকইনফোতে খোঁজ করলেই শ্রীলংকার এই অফস্পিনারের রেকর্ডগুলো ভেসে ওঠে।

  • তথ্যসূত্র: ক্রিকেট এডিক্টর


এই ক্যাটাগরির আরো সংবাদ