শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

ইংল্যান্ডের টুর্নামেন্টে দল পাননি সাকিব-তামিমরা

স্পোর্টস ডেস্ক / ৩৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার।

ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টের ড্রাফটে নাম ছিল সাকিব আল হাসান, তামিম ইকবালসহ বাংলাদেশের আট ক্রিকেটারের।

সোমবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় একশ বলের নতুন এই টুর্নামেন্টের ড্রাফট। পরদিন জানিয়ে দেওয়া হয় দল পাওয়া ক্রিকেটারদের নাম।

বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দলে নিতে আগ্রহ দেখায়নি আট দলের কেউই।

গত বছর হওয়ার কথা ছিল ইংল্যান্ডের নতুন এই ঘরোয়া টুর্নামেন্ট। ২০১৯ সালের অক্টোবরে ড্রাফট হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে সেই আসর আর বসেনি।

গত ড্রাফটে সাকিব-তামিমের সঙ্গে মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমানসহ নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ১১ জন ক্রিকেটার। এবার নাম দেন আটজন।


এই ক্যাটাগরির আরো সংবাদ