শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

করোনার টিকার জরুরি অনুমোদন চাইবে ফাইজার

আন্তর্জাতিক ডেস্ক / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের জন্য অনুমতি চাইবে জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক ও এর সহযোগী মার্কিন বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার।

বায়োএনটেক-এর সিইও উগুর শাহিন সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শুক্রবার (২০ নভেম্বর) অনুমতি চাইবেন তারা। এজন্য যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে প্রয়োজনীয় কাগজ জমাও দেবে।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) ফাইজার জানায়, তৃতীয় ধাপের ট্রায়ালের চূড়ান্ত বিশ্লেষণে তাদের করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

শাহীন আশা করছেন, খুব শিগগিরই অনুমোদন প্রক্রিয়া শেষ এবং ২০২০ সাল শেষ হওয়ার আগেই টিকা বিতরণ শুরু হবে। তিনি দাবি করেছেন, সবকিছু ঠিক থাকলে ২০২১ সালে মাঝামাঝিতে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসবে।

তিনি বলেন, ‘এটি নির্ভর করছে কত দ্রুত আমরা অনুমোদন পাবো। আমরা হয়তো ২০২০ সালের মধ্যে চূড়ান্ত অথবা শর্ত সাপেক্ষে অনুমোদন পাবো, ফলে এ বছরের মধ্যেই প্রথম ব্যাচের টিকা বিতরণ শুরু করতে পারবো। আমরা যখন প্যাকেজগুলো জমা দেব কিছু প্রশ্ন আমাদের সামনে আসবে এবং এতে অবশ্যই কিছু সময় লাগবে।’

শাহিন জানান, বায়োএনটেক ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার কাছে উৎপাদন ডাটা পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ২০২১ সালের প্রথম চার অথবা পাঁচ মাসে ১০০ মিলিয়ন ডোজ সরবরাহ করা। এটি কোভিড-১৯ নিয়ন্ত্রণে প্রভাব ফেলবে। আমি আশাবাদী, সবকিছু ঠিক থাকলে এবং আমরা সুশৃঙ্খলভাবে টিকা সরবরাহ করতে পারলে ২০২১ সালে স্বাভাবিক গ্রীষ্ম ও শীলকাল উপভোগ করতে পারবো।’

ফাইজার উদ্ভাবিত টিকা সংরক্ষণ করতে হয় মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসে। অন্য সাধারণ টিকা রাখা হয় ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে। এক্ষেত্রে ফাইজারের এ টিকা সাধারণ ওষুধ বিতরণকারীদের কাছে রাখা কঠিন হয়ে পড়তে পারে। ‘যেহেতু আমাদের প্রস্তুত প্রক্রিয়া অনেক দ্রুত গতির ছিল, আমরা ভালোভাবে কাজের সুযোগ পাইনি। আশা করছি ২০২০ সালে দ্বিতীয় ভাগে আমরা যে প্রস্তুতপ্রণালী নিয়ে এসেছি তা অন্য টিকাগুলোর মতোই হবে।’

সূত্র: রাইজিংবিডি.কম


এই ক্যাটাগরির আরো সংবাদ