শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সৌদির বিরুদ্ধে বড় অভিযানের হুমকি ইয়েমেনের

আন্তর্জাতিক ডেস্ক / ৩৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

সৌদি আরব যদি ইয়েমেনের তেলের জাহাজ আটকে রাখে তাহলে রিয়াদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে বলে হুশিয়ারি দিয়েছে দেশটির সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল। 

জনগণের দুর্ভোগ লাঘবে যে কোনো পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংগঠনটি। খবর ইরনার।

সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের দাবি, ইয়েমেনের কয়েকটি তেলবাহী জাহাজ সৌদি আরব আটকে রাখার কারণে দেশটির অনেক হাসপাতাল এবং ক্লিনিক বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

এছাড়া তেলবাহী জাহাজগুলো আটকে রাখার কারণে দেশটির জনগণ মারাত্মক রকমের জ্বালানি সংকটে ভুগছে।

ইয়েমেনে ২০১৫ সাল থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন আরব রাষ্ট্রসমূহের একটি জোটের লড়াই চলছে। প্রেসিডেন্ট হাদির শাসন পুনরুদ্ধার করার জন্য দেশটিতে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি জোট।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী হুতি বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে রিয়াদে রয়েছেন প্রেসিডেন্ট হাদি। ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী বিদ্রোহীদের মোকাবেলা করতে দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে নতুন সরকার গড়েছেন তিনি।

ইরান হুতিদের মদদ দেয়। বিপরীতে পছন্দের সুন্নি সরকার রুখতে হামলা শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।

এতে কোনো পক্ষই বিজয় অর্জনের অবস্থানে যেতে না পারলেও বিশাল ক্ষতি হয়েছে ইয়েমেনের অর্থনীতির। এ কারণে দীর্ঘমেয়াদি দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

যুদ্ধের কারণে বাড়তে থাকা খাদ্যমূল্য ও ইয়েমেনি মুদ্রার অব্যাহত দরপতনে খাদ্য নিরাপত্তাহীনতা ঝুঁকির মধ্যে পড়া পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে আরও একটি হুমকি যুক্ত হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ