শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

দলের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমরা কাউকেই ছেড়ে কথা বলবো না 

রিপোটারের নাম / ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

শাহরাস্তিতে বিএনপি মনোনীত প্রার্থী মমিনুল হক কে নিজ দলের নেতাকর্মীরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচির হুমকি দেয়া হয়েছে। শাহরাস্তি পৌরসভা বিএনপির নবগঠিত কমিটি ঘোষণার পর নিজ দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়তে হয়েছে দলের (চাঁদপুর -৫) মনোনীত প্রার্থী কে।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে শাহরাস্তি পৌরসভা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন সদ্য সাবেক সভাপতি আবুল খায়ের সিএ তিনি দাবি করেন দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে আওয়ামীলীগের দোসর ও পরিবারতন্ত্রকে গুরুত্ব দেয়া হয়েছে। অবিলম্বে তিনি উক্ত কমিটি বাতিলের দাবি জানান। সদ্য সাবেক হওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী কমিটি গঠনের তীব্র নিন্দা জানান।

সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল বলেন, বিএনপির মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। কার স্বার্থে এ মুহূর্তে কমিটি বাতিল করা হয়েছে। আওয়ামীলীগের ভোটে এমপি হওয়া যাবে না। তিনি দাবি করেন কমিটিতে বহু আওয়ামীলীগ দোসরদের জায়গা করে দেয়া হয়েছে। তিনি দলীয় প্রার্থীকে উদ্যেশ্য করে বলেন, আপনার জন্য দলের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমরা কাউকেই ছেড়ে কথা বলবো না। সমাবেশে শাহরাস্তি পৌরসভার নবগঠিত কমিটি বাতিলের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচির হুমকি দেয়া হবে বলে জানানো হয়েছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ