আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।
আজ দিনের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশেই রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া আংশিক মেঘলা আকাশ থাকলেও মোটের ওপর আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।
দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও এর নিকটবর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তামিলনাড়ু–অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর তামিলনাড়ু ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি দক্ষিণ–পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হতে পারে।
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বিস্তৃত অংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের অঞ্চলে অবস্থান করছে।
আজ বুধবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৭ মিনিটে।