শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩ থেকে ১১ গ্রেডে উন্নীত করার জন্য অর্থ মন্ত্রণালয়কে চিঠি

দর্পণ ডেস্ক / ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩ গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করে বেতন স্কেল বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, “প্রাথমিক শিক্ষকদের ৯টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হয়েছে। তবে চারটি ভুঁইফোড় সংগঠন শিক্ষকদের ভুল পথে পরিচালিত করে অযৌক্তিক আন্দোলনে উসকে দিয়েছে। এতে শিক্ষক সমাজ ভোগান্তিতে পড়েছে।”

আন্দোলনে অংশ নেওয়া সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন উপদেষ্টা ডা. বিধান রঞ্জন।

তিনি আরও জানান, বর্তমান সরকারের আমলে গানের শিক্ষক নিয়োগ না হলেও পরবর্তী সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।

এদিন মন্ত্রণালয়ের বৈঠকে ঢাকা, বরিশালসহ বিভিন্ন জেলার ১২টি টিচার ট্রেনিং সেন্টারে ১০ মাস মেয়াদি ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রাম চালুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এই উদ্যোগগুলো ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে মন্ত্রণালয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ