শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

অনার্স-মাস্টার্স কলেজের শিক্ষকদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বেসরকারি অনার্স ও মাস্টার্স পর্যায়ের কলেজের শিক্ষকদের জন্য সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব কলেজে সর্বোচ্চ সাতজন শিক্ষককে এমপিওভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব কলেজে শুধু অনার্স কোর্স চালু রয়েছে সেখানে পাঁচজন শিক্ষক এমপিওভুক্ত হবেন। আর যেসব কলেজে অনার্সের পাশাপাশি মাস্টার্স কোর্সও চালু আছে, সেখানে সর্বোচ্চ সাতজন শিক্ষক এমপিও সুবিধা পাবেন।

সভায় উপস্থিত একটি সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কোর্স চালু থাকা কলেজগুলোতে একজন শিক্ষক এমপিওভুক্ত হওয়ার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তে অনার্স ও মাস্টার্স কোর্স চালু থাকা কলেজগুলো অতিরিক্ত এমপিও সুবিধার আওতায় আসবে।

সূত্রটি আরও জানায়, অনার্স পর্যায়ে পাঁচজন শিক্ষক এমপিওভুক্ত হবেন এবং একই কলেজে মাস্টার্স চালু থাকলে অতিরিক্ত দুজন শিক্ষক এমপিও সুবিধা পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বেসরকারি কলেজের শিক্ষক সমাজে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং উচ্চশিক্ষার মানোন্নয়নেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ