শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

বাঁক বদলের স্মৃতি, নতুন চ্যালেঞ্জের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক / ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

বাংলাদেশ ক্রিকেটের বাঁক বদলের সিরিজ ছিল সেটি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরেন সাকিব আল হাসান। টানা হারের ব্যর্থতা মাথায় নিয়ে মুশফিকুর রহিম হারালেন অধিনায়কত্ব। নেতৃত্বে আসলেন মাশরাফি বিন মুর্তজা।

২০১৫ বিশ্বকাপের ঠিক আগের সিরিজ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। বাংলাদেশ জয়ে শুরু করলো, শেষ করলো ৫-০ ব্যবধানে। মাশরাফির নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের পথ চলা শুরু। সাকিব ছিলেন সেই সিরিজে ‘স্পেশাল’। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয়বার নিষিদ্ধ হয়ে ওই সিরিজ দিয়ে মাঠে ফেরেন। ফিরেই সাকিবের ব্যাট থেকে আসে ১০১ রান। চার বছর আর ৩৭ ইনিংস অপেক্ষার পর বাঁহাতি অলরাউন্ডার চট্টগ্রামে পান তিন অঙ্কের স্বাদ।

২০১৪ থেকে ২০২১। সাত বছর পর আবার একই মঞ্চে বাংলাদেশ। সাকিবও তাই। মাশরাফির দায়িত্ব ছাড়ার পর তামিমের কাঁধে জাতীয় দলের দায়িত্ব। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর নির্বাসন কাটিয়ে সাকিবেরও এ সিরিজে যাত্রা শুরু।

মাশরাফির মতো তামিমের পথচলা শুরু হয়েছে দারুণভাবে। ওয়েস্ট ইন্ডিজকে দুই ওয়ানডেতে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ঢাকায় দুই ওয়ানডে জিতে ২-০ ব্যবধানে জিতেছে। বন্দরনগরীতে ব্যবধান ৩-০ করার অপেক্ষায় তামিমের দল। দুই দল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমেছে। দুই ম্যাচ জিতে বাংলাদেশের ঝুলিতে ২০ পয়েন্ট। শেষ ম্যাচ জিতলে আরও ১০ পয়েন্ট পাবে।

২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে এ প্রতিযোগিতার সেরা আটে থাকতে হবে। সেই যাত্রায় তামিমের শুরুটাও দারুণ হলো। সামনে কঠিন চ্যালেঞ্জের অপেক্ষায় বাংলাদেশ। দেশের মাটিতে দুই বছরে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আফগানিস্তানকে আতিথেয়তা দেবে। অ্যাওয়ে সিরিজে খেলবে নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে। দেশের মাটিতে বাংলাদেশ ফেভারিট হলেও দেশের বাইরে বাংলাদেশের পারফরম্যান্স গড়পড়তা এবং চ্যালেঞ্জও বেশি তা মনে করিয়ে দিয়েছেন তামিম।

নিষেধাজ্ঞা কাটিয়ে এর আগে সাকিব দুইবারই ফিরেছেন তেজস্বী হয়ে। পারফরম্যান্সে ছিল ধার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার বোলিং পারফরফরম্যান্স ইর্ষণীয়। ব্যাটিংয়ে মুগ্ধতা ছড়ানোর অপেক্ষা। সেক্ষেত্রে বাংলাদেশের পয়মন্ত ভেন্যু হিসেবে স্বীকৃতি জহুর আহমেদে সেঞ্চুরি হতে পারে সবচেয়ে বড় প্রেরণা।

বাংলাদেশ প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে ১৩ বার। এর মধ্যে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকেও একবার ধবলধোলাই করেছিল। তাদেরকে একই স্বাদ দেওয়ার অপেক্ষায় গোটা বাংলাদেশ। বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের জন্য যে লড়াই শুরু করেছে বাংলাদেশ, অনুপ্রেরণা হতে পারে সেই বাঁক বদলের স্মৃতি।


এই ক্যাটাগরির আরো সংবাদ