শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬০, আহত দেড় শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক / ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬০, আহত দেড় শতাধিক

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৬০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৪৭ জন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। প্রায় ৯০ হাজার মানুষের বসবাস এই শহরে। ভূমিকম্পে দ্বীপটির বহু ভবন ধসে পড়ে এবং এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

সেবুর প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো জানিয়েছেন, কেবল বোগো শহরের প্রাদেশিক হাসপাতালেই ২৫ জনের মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে। গুরুতর আহত রোগীর সংখ্যা বেশি হওয়ায় কিছু রোগীকে হাসপাতালের বাইরে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রদেশের অন্যান্য স্থান থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কেন্দ্রীয় দ্বীপপুঞ্জে এখন পর্যন্ত ১৪৭ জন আহত হয়েছেন এবং অন্তত ২২টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সেবুর বান্টায়ান দ্বীপে একটি পুরোনো ক্যাথলিক গির্জার ঘণ্টা টাওয়ার ভূমিকম্পে কেঁপে উঠে মুহূর্তেই ধসে পড়েছে। স্থানীয় বাসিন্দা মারথম পাসিলান জানান, তিনি বিকট শব্দ শুনে বাইরে আসেন এবং গির্জার টাওয়ার থেকে পাথর পড়তে দেখেন। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ আহত হননি।

উদ্ধারকাজ চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ