শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসী

দর্পণ ডেস্ক / ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাজ্য সরকার। ফেরত পাঠানো বাংলাদেশিদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, শুক্রবার (২৯ আগস্ট) একটি বিশেষ চার্টার ফ্লাইট (HFM851) লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ইসলামাবাদ হয়ে ঢাকায় পৌঁছাবে। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টায় ফ্লাইটটি লন্ডন থেকে যাত্রা শুরু করে।

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, এসব অভিবাসীর দেশে ফেরার জন্য লন্ডন মিশনের কনসুলার শাখা ট্রাভেল পারমিট ইস্যু করেছে। ফিরতি যাত্রীদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী, কেউবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ব্যবহার করছিলেন। তাদের বেশিরভাগই সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বিভিন্ন জেলার বাসিন্দা। তালিকায় নারী অভিবাসীও রয়েছেন।

পর্যালোচনায় দেখা যায়, ফেরত আসা ১৫ জনের মধ্যে ৬ জনের কোনো পেশা উল্লেখ নেই। অন্যরা যুক্তরাজ্যে ওয়েটারসহ বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন। কয়েকজন শিক্ষার্থীও আছেন এ তালিকায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, অনেক অভিবাসী ভিসার মেয়াদ শেষ হলেও অবস্থান করে থাকেন। যুক্তরাজ্য এখন সেসব ক্ষেত্রে কঠোর আইন প্রয়োগ করছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে ফেরত পাঠাচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ