শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

দর্পণ ডেস্ক / ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন এ ঘোষণা দেন। নির্বাচনের মোট খসড়া ভোটার সংখ্যা ২৫ হাজার ৭৫২ জন।

নির্বাচন সংক্রান্ত সময়সূচি অনুযায়ী, আগামী সোমবার ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ৪ সেপ্টেম্বর পর্যন্ত তা সংশোধনের জন্য আপত্তি জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা ১১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র বিতরণ ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে প্রাথমিক তালিকা ২১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার, সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক জাফর উল্লাহ তালুকদার ও অন্যান্য বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন চাকসু নির্বাচন কমিটির সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

চাকসুর গঠনতন্ত্র নিয়ে বিতর্ক চলমান রয়েছে। শিক্ষার্থীদের দাবিতে ২০২৪ সালের ১০ ডিসেম্বর গঠিত কমিটি চলতি বছরের জুলাইয়ে প্রতিবেদন জমা দেয় এবং ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৫৯তম সভায় সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করা হয়। তবে কিছু ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রজোট ও গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠনতন্ত্রে নারীবিদ্বেষী বিধান, এমফিল ও পিএইচডি শিক্ষার্থী অন্তর্ভুক্ত না করার বিষয়, প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি জানিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ