শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প

দর্পণ ডেস্ক / ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

শনিবার দক্ষিণ ফিলিপাইনের উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পটি দাভাও অক্সিডেন্টাল প্রদেশের নিকটবর্তী এলাকা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে, ১০১ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

স্থানীয় প্রাদেশিক উদ্ধারকারী মারলাউইন ফুয়েন্তেস জানিয়েছেন, ভূমিকম্প তেমন শক্তিশালী না হলেও অফিসের টেবিল ও কম্পিউটার প্রায় পাঁচ সেকেন্ড কেঁপে উঠেছিল। এর ফলে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া, সুনামির কোনো সতর্কতাও জারি করা হয়নি।

ফিলিপাইন প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে ভূমিকম্পের ঘটনা নিত্যনৈমিত্তিক। যদিও বেশিরভাগ ভূমিকম্প এতটাই দুর্বল হয় যে মানুষ তা অনুভব করতে পারেন না, শক্তিশালী ভূমিকম্পগুলো এলোমেলোভাবে ঘটে এবং সেগুলোর আগাম পূর্বাভাস দেওয়ার প্রযুক্তি এখনও নেই।


এই ক্যাটাগরির আরো সংবাদ