শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

ইসরায়েলকে সহায়তায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-ফ্রান্সকে ইরানের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক / ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদানকারী দেশগুলোকে সরাসরি সতর্ক করেছে ইরান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে উদ্দেশ্য করে তেহরান বলেছে, ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হামলা প্রতিহত করতে কোনো দেশ সহায়তা করলে, তাদের মধ্যপ্রাচ্যে থাকা সামরিক ঘাঁটি, জাহাজ ও নৌবাহিনী ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

ইরান সরকারের পক্ষ থেকে দেওয়া এক কড়া বিবৃতিতে জানানো হয়, “যদি কোনো দেশ ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানি হামলা প্রতিহত করে, তবে সেই দেশের পারস্য উপসাগরীয় অঞ্চলসহ গোটা মধ্যপ্রাচ্যে থাকা সব সামরিক অবকাঠামো ও বাহিনীকে আমাদের বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে।”

এই হুঁশিয়ারি এসেছে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলের আকাশসীমায় ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করেছে। যদিও যুক্তরাজ্যের সক্রিয় অংশগ্রহণের কোনো সরাসরি প্রমাণ এখনো পাওয়া যায়নি, তবে পশ্চিমা জোটের ভূমিকা নিয়ে আশঙ্কা বাড়ছে।

ইসরায়েলের পরমাণু কেন্দ্র ও সামরিক স্থাপনায় আক্রমণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ইরান সরাসরি পাল্টা হামলা চালায়। এই হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ একাধিক শহরে বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, এই হামলায় অন্তত তিনজন নিহত ও অনেক মানুষ আহত হয়েছে।

এর আগে, ইসরায়েলের চালানো বিমান হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানীসহ ৭৮ জন নিহত হন, যাদের মধ্যে নারী ও শিশুরাও ছিলেন। আহত হয়েছেন অন্তত ৩২০ জনের বেশি। এসব হামলার জবাবেই ইরান ‘বৈধ প্রতিরক্ষা’ হিসেবে এই পাল্টা পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছে তেহরান।

ইরানের কঠোর অবস্থানের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও কানাডা ইতিমধ্যেই তেহরানে তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। যুক্তরাজ্য তাদের দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নজরদারি জোরদার করেছে।

বিশ্লেষকরা বলছেন, এই হুমকি এবং পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে একটি বৃহৎ সামরিক সংঘাতের ইঙ্গিত দিতে পারে। পরিস্থিতি এখন অত্যন্ত জটিল ও অনিশ্চিত।


এই ক্যাটাগরির আরো সংবাদ