শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ টাকা!

নিজস্ব প্রতিবেদক / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার রেকর্ড পরিমাণ দান সংগ্রহ হয়েছে। মসজিদের ১১টি দানবাক্স থেকে পাওয়া গেছে ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। এ ছাড়া দানের মধ্যে ছিল স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রাও।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা দান গণনার কাজ চলে। এ সময় মসজিদের দানবাক্সগুলো খুলে পাওয়া যায় ২৮ বস্তা টাকা।

এর আগে, গতবার ৩০ নভেম্বর দানবাক্স খোলার সময় পাওয়া গিয়েছিল ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। সে তুলনায় এবার প্রায় এক কোটি টাকা বেশি এসেছে। রমজান ও ঈদ উপলক্ষে এবার দানবাক্স খোলা হয় চার মাস ১১ দিন পর।

টাকা গণনার সময় কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের নেতৃত্বে পুরো প্রক্রিয়া তদারকি করেন একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট। টাকা গণনায় অংশ নেন দুই মাদ্রাসার আড়াই শতাধিক শিক্ষার্থী, ৭০ জন ব্যাংক কর্মীসহ প্রায় সাড়ে চার শতাধিক ব্যক্তি।

পাগলা মসজিদ ঘিরে প্রচলিত আছে জনশ্রুতি—এক আধ্যাত্মিক পাগল সাধক এই স্থানে সাধনা করতেন। তাঁর মৃত্যুর পর নির্মিত মসজিদটি আজ পাগলা মসজিদ হিসেবে পরিচিত।

ধর্ম-বর্ণ নির্বিশেষে বহু মানুষ বিশ্বাস করেন, এখানে মানত করলে মনের আশা পূর্ণ হয়। সেই বিশ্বাস থেকেই প্রতিনিয়ত মানুষ দান করে যাচ্ছে, আর দিন দিন বাড়ছে দানের পরিমাণ।

পাগলা মসজিদ এখন শুধু কিশোরগঞ্জ নয়, বরং গোটা দেশের জন্য এক বিস্ময়ের নাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ