হাসটন ডায়নামোর বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে মাঠে নামাননি ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাশ্চেরানো। মেসি না খেলার কারণে ডায়নামো ভক্তরা ম্যাচটি ফ্রিতে দেখার সুযোগ পেয়েছেন, কারণ বেশিরভাগ দর্শকই মেসির খেলা দেখার জন্য টিকিট কিনেছিলেন।
মেসি ছাড়া ওই ম্যাচে ইন্টার মায়ামি ৪-১ গোলে জয় লাভ করে। ম্যাচ শেষে মেসিকে না খেলানোর ব্যাখ্যায় মাশ্চেরানো বলেন, বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা কিছুটা ক্লান্ত অনুভব করছিলেন এবং ঝুঁকি নিয়ে তাকে মাঠে নামানোর পরিবর্তে তাকে বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করেন তিনি, কারণ এক বছরের জন্য মেসিকে হারানো কোনোভাবেই তিনি চাইছিলেন না।
মাশ্চেরানো আরও বলেন, “লিওর কোন ইনজুরি ছিল না, তবে সে কিছুটা ক্লান্তি অনুভব করছিল। তিনটি ম্যাচ খেলায় সে অতিরিক্ত চাপ অনুভব করেছে। এজন্যই তাকে হাসটনে দলের সঙ্গে রাখা হয়নি।”
মেসির সাবেক বার্সেলোনা ও আর্জেন্টিনা সতীর্থ এবং আলবিসেলেস্তে দলের সাবেক কোচ মাশ্চেরানো জানান, দলের অন্যান্য অনেক খেলোয়াড়ই ইনজুরিতে আছেন, তাই মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি তিনি। “আমরা এমন কাউকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি, যেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্রাম না দিলে সে ইনজুরিতে পড়তে পারত এবং এক মাসের জন্য তাকে হারাতে হতে পারত, যা আমি চাইনি।”