শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

ভারতের তারকা ক্রিকেটারের বিবাহ বিচ্ছেদ

স্পোর্টস ডেস্ক / ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

ভারতের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও তাঁর স্ত্রী ধনশ্রী বর্মা অবশেষে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ কয়েক মাস আলাদা থাকার পর তাঁরা এ পথ বেছে নেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মুম্বাইয়ের পারিবারিক আদালতে তাঁদের বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়। জানা গেছে, গত ১৮ মাস ধরে তাঁরা আলাদা ছিলেন। বিচ্ছেদের কারণও দুজনেই খোলাখুলিভাবে প্রকাশ করেছেন।

এবিপি নিউজ-এর বরাতে এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার বিচ্ছেদের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। আদালতের বিচারক প্রথমে তাঁদের দুজনকে কাউন্সেলিং সেশনে পাঠান, যা প্রায় ৪৫ মিনিট ধরে চলে। এরপর বিচারক তাঁদের উভয়কে কিছু প্রশ্ন করেন।

কাউন্সেলিং শেষে বিচারক যখন তাঁদের জিজ্ঞাসা করেন, তাঁরা কি পারস্পরিক সম্মতিতে আলাদা হতে চান, তখন দুজনেই ইতিবাচক উত্তর দেন। বিচারের সময় তাঁদের কাছে বিচ্ছেদের কারণ জানতে চাইলে দুজনেই জানান, পারস্পরিক বোঝাপড়ার অভাবই তাঁদের সম্পর্ক ভাঙনের মূল কারণ। সব প্রশ্নোত্তর পর্ব শেষ হলে বিচারক জানান, আজ থেকে তাঁরা আর স্বামী-স্ত্রী নন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে একে অপরকে আনফলো করেন চাহাল ও ধনশ্রী। ধনশ্রী নিজের নাম থেকে চাহালের পদবি মুছে ফেলেন এবং দুজনেই তাঁদের একসঙ্গে তোলা সব ছবি সরিয়ে দেন।

২০২০ সালের ২২ ডিসেম্বর গুরগাঁওয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে চাহাল ও ধনশ্রীর বিয়ে হয়েছিল। এর আগে, ওই বছরের আগস্টে তাঁরা বাগদান সম্পন্ন করেন। ধনশ্রী পেশায় একজন দন্ত চিকিৎসক এবং কোরিওগ্রাফার।


এই ক্যাটাগরির আরো সংবাদ