শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

বিশ্ব চলচ্চিত্রে নেতৃত্ব দিতে চায় মুসলিম দেশ সৌদি আরব!

আন্তর্জাতিক ডেস্ক / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

বিশ্ব চলচ্চিত্রে নেতৃত্ব দিতে চায় মুসলিম দেশ সৌদি আরব। এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আরব দেশটি। দেশটির দুই প্রতিষ্ঠান নিওম মিডিয়া হাব এবং হাকাওয়াতি এন্টারটেইনমেন্ট একটি চুক্তি করেছে। এর মাধ্যমে তারা মোট ৯টি সিনেমা তৈরি করবে।

সৌদি আরবের লক্ষ্য বিনোদন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করা। বিশেষ করে সৌদি চলচ্চিত্র শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরা। এছাড়া এই অংশীদারিত্ব শোবিজ বিষয়ক নানারকম প্রশিক্ষণেও গুরুত্ব দেবে।

২০২৫ সালের মধ্যে নিওমে একটি ‘হাকাওয়াতি কমিউনিটি’ প্রতিষ্ঠা করা হবে। এটি সৌদি আরবের সৃজনশীল ব্যক্তিদের নিয়ন্ত্রণে থাকবে। পৃথিবীর নানারকম শিল্প-সংস্কৃতির সঙ্গে যোগাযোগ তৈরি ও বিনোদন বাণিজ্যের বিস্তার ঘটাতে কাজ করবে এই কমিউনিটি।

নিওমের এন্টারটেইনমেন্ট প্রধান মাইকেল লিঞ্চ বলেন, ‘হাকাওয়াতির সাথে এই অংশীদারিত্ব সৌদি আরবের মিডিয়া শিল্পের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অংশীদারিত্ব দেশের মধ্যে একটি বিশ্বমানের মিডিয়া হাব তৈরি করতে সাহায্য করবে।’

হাকাওয়াতির সিইও অসামা আলখুরাইজি বলেছেন, ‘এ পদক্ষেপ সৌদি আরবে একটি শক্তিশালী চলচ্চিত্র নির্মাণ ব্যবস্থা তৈরি করার ব্যাপারে সাহায্য করবে। এর ফলে বৈশ্বিক বিনোদন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য শক্তিশালী হয়ে উঠবে সৌদি।’

সম্প্রতি ‘ডেজার্ট ওয়ারিয়র’ নামক একটি সিনেমা নিওমের মরুভূমিতে শুটিং করা হয়। এর বাজেট ছিল ১৫০ মিলিয়ন ডলার। অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমাটিতে অভিনয় করেছেন ফ্যালকন ও ক্যাপ্টেন আমেরিকা চরিত্রের জন্য জনপ্রিয় অভিনেতা অ্যান্থনি ম্যাকি।

নিওমে শুটিং করা হয়েছে আরও বেশ কিছু বড় সিনেমা এবং টিভি সিরিজ। যার মধ্যে আছে বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ সিনেমা এবং এমবিসি স্টুডিওসের প্রযোজনায় ‘রাইজ অফ দ্য উইচেস’ নামক একটি ফ্যান্টাসি টিভি সিরিজ।

আর হাকাওয়াতি এন্টারটেইনমেন্ট ২০২০ সালে প্রতিষ্ঠিত হওয়া একটি প্রতিষ্ঠান। এটি সৌদি উদ্যোক্তা ও চলচ্চিত্র বিশেষজ্ঞদের একটি উদ্যোগ। প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছেন রেধা আলহাইডার, যিনি সৌদি আরবের মিডিয়া নিয়ন্ত্রক প্রতিষ্ঠান জেনারেল কমিশন অফ অডিওভিজ্যুয়াল মিডিয়ার প্রধান ছিলেন। সিইও হিসেবে আছেন নামকরা চলচ্চিত্র পরিচালক অসামা আলখুরাইজি।

হাকাওয়াতি ইতোমধ্যে কিছু সৌদি সিনেমা ও টিভি শো তৈরি করে আলোচনায় এসেছে। যেমন ‘উরিম’, ‘খুরাইস’ এবং ‘কাট’।

ভ্যারাইটি তাদের খবরে তথ্য দিয়েছে- নিওমে তৈরি হতে যাওয়া সিনেমাগুলোর প্রথম দুটির নির্মাণকাজ শুরু হবে আগামী বছরের মধ্যেই। এই সিনেমাগুলো সৌদি আরবের ৪০%+ ক্যাশ রিবেট প্রোগ্রাম এবং নিওমের আধুনিক সুবিধা ব্যবহার করবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ