শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কথা বলতে চাই না:

আন্তর্জাতিক ডেস্ক / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাইনা। বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত রয়েছে, তাই ওই দেশে কিছু ঘটলে তার আঁচ এসে পড়ে পশ্চিমবঙ্গেও।  

শুক্রবার বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ এ কথা বলেন তিনি।

মমতা বলেন, ‘এটা আন্তর্জাতিক এবং জাতীয় ইস্যু। কেবল ভারত সরকার তাতে সিদ্ধান্ত নিতে পারে। আমি শুধু বলতে চাই প্লিজ আমাদের লোকদের রক্ষা করুন।’

বাংলাদেশ পরিস্থিতিতে সম্প্রতি শান্তিরক্ষা বাহিনী পাঠানোর কথা বলেছিলেন মমতা। এনিয়ে গতকাল তিনি বলেন, সব দেশেই পরিস্থিতি শান্ত করার জন্য বাহিনী আছে জাতিসংঘের কাছে। শ্রীলঙ্কাতেও রাজীব গান্ধীর আমলে শান্তি প্রতিষ্ঠার জন্য বাহিনী পাঠানো হয়েছিল।

জেলে গ্রেপ্তারের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। তিনি বলেন, অনেক সময় জেলেরা পানির মধ্যে সীমান্ত বুঝতে পারেনা তাই ভুল করে অন্য সীমান্তে প্রবেশ করে ফেলে।

তিনি বলেন, হ্যাঁ, ভারত-বাংলাদেশ একটা সমস্যা হয়েছে। আপনারা বসে ঠিক করে নিন।

মমতা বলেছেন, বাংলাদেশের আঁচ যদি এখানে এসে কেউ আগুন লাগায় তাহলে কিন্তু আগুনটা বিহার অবদি বাদ যাবে না। এর কারণটা হচ্ছে যেহেতু আমরা পরস্পর পরস্পরের সঙ্গে জড়িত এবং আমাদের বর্ডার সবারই এক। আমি চাইনা এটা হোক।


এই ক্যাটাগরির আরো সংবাদ