শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

এফবিআই প্রধান হচ্ছেন কাশ প্যাটেল

আন্তর্জাতিক ডেস্ক / ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ও ঘনিষ্ঠ সমর্থক কাশ প্যাটেলকে এফবিআই প্রধান হিসেবে মনোনীত করতে চান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩০ নভেম্বর) এফবিআই প্রধান হিসেবে প্যাটেলের নাম ঘোষণা করলেন তিনি। 

এর মাধ্যমে এফবিআইয়ের বর্তমান পরিচালক ক্রিস্টোফার রে-কে অপসারণ করার পরিকল্পনা করছেন বলে ইঙ্গিত দিলেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় গোয়েন্দা পরিচালক এবং প্রতিরক্ষা সচিবকে এফবিআই-এর গোয়েন্দা কার্যক্রম বন্ধের  এবং যেসব কর্মী ট্রাম্পের এজেন্ডা সমর্থন করতে রাজি নন, তাদের বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্যাটেল।

সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এফবিআই-এর সবচেয়ে বড় সমস্যা তাদের গোয়েন্দা বিভাগের ভেতর থেকেই এসেছে। আমি এ বিভাগটি সরিয়ে ফেলব। প্রথম দিনেই আমি এফবিআই হুভার ভবনটি বন্ধ করব এবং পরের দিন এটি ‘ডিপ স্টেট মিউজিয়াম’ হিসেবে পুনরায় খুলে দেব।

তিনি আরও বলেন, আমি ওই ভবনের ৭,০০০ কর্মীকে পুরো আমেরিকায় পাঠিয়ে দেব প্রকৃত অপরাধীদের ধরতে। তারা পুলিশ। তাদের পুলিশ হয়ে কাজ করতে দিন।

প্যাটেলকে মনোনীত করে ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি রে-কে অপসারণ করার হুমকি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছেন। যদিও রে এফবিআই পরিচালকের ১০ বছরের মেয়াদে ২০২৭ সাল পর্যন্ত পদে থাকতে পারবেন। তিনি পদত্যাগের কোনও ইঙ্গিত দেননি।

জানা গেছে, ৪৪ বছর বয়সী কাশ প্যাটেল সাবেক ফেডারেল পাবলিক ডিফেন্ডার ও প্রসিকিউটর। তিনি ডেভিন নুনেসের নেতৃত্বাধীন হাউজ ইন্টেলিজেন্স কমিটির তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনি প্রচারাভিযান ও রাশিয়ার মধ্যে যোগাযোগের বিষয়ে ওই তদন্ত পরিচালিত হয়েছিল।

প্যাটেল ট্রাম্প প্রশাসনের সময়ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। প্রথম বিচারিক প্রক্রিয়ার সময়, জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক কর্মকর্তা ফিওনা হিল অভিযোগ করেছিলেন যে প্যাটেল ট্রাম্প ও ইউক্রেনের মধ্যে অনুমোদনহীন গোপন যোগাযোগ রক্ষা করছিলেন। প্যাটেল এ অভিযোগ অস্বীকার করেন।

ট্রাম্পের অফিস ছাড়ার পর প্যাটেল তার গোপন নথি ও দলিল ব্যবহারের দায়িত্বপ্রাপ্ত একজন প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং তিনি দাবি করেন (প্রমাণ ছাড়াই) যে ট্রাম্প তার সমস্ত নথি জনসম্মুখে প্রকাশ করেছিলেন।

এছাড়া ট্রাম্প ২০২৩ সালে ঘোষণা করেছিলেন যে প্যাটেলের লেখা বই ‘গভর্নমেন্ট গ্যাংস্টার্স’ ডিপ স্টেটের শাসন শেষ করার একটি রোডম্যাপ হিসেবে ব্যবহৃত হবে।

প্যাটেলের এই মনোনয়ন সিনেটে ডেমোক্র্যাটদের পাশাপাশি কিছু রিপাবলিকানদের বিরোধিতার মুখে পড়তে পারে। তবে, টেক্সাস অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের মতো কিছু প্রভাবশালী রিপাবলিকানের প্যাটেলের প্রতি সমর্থন জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ