শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

নিরাপত্তা ঝুঁকিতে ট্রাম্পের জীবন

আন্তর্জাতিক ডেস্ক / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকে অভিজ্ঞ এবং বুদ্ধিমান রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন তিনি। তবে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর বার্তা দিয়েছেন পুতিন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কাজাখস্থানে এক বৈঠকের পর পুতিন মার্কিন নতুন প্রেসিডেন্ট সম্পর্কে এই মন্তব্য করেন।

তিনি বলেন, মার্কিন নির্বাচনের প্রচারণায় যেসব ঘটনা ঘটেছে তাতে আমি স্তব্ধ। ট্রাম্পের বিরুদ্ধে যে হত্যাচেষ্টা চালানো হয়েছে সেইসবও উল্লেখ করেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, আমার মতে ট্রাম্প এখন নিরাপদে নেই। দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিভিন্ন ঘটনা ঘটেছে। আমি মনে করি তিনি (ট্রাম্প) বুদ্ধিমান এবং আমি আশা করি তিনি সতর্ক থাকবেন এবং এটি বুঝতে পারবেন।

এছাড়া মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনি প্রচারণায় যেভাবে ট্রাম্পের পরিবারের সমালোচনা হয়েছে- তা নিয়েও হতবাক বলে উল্লেখ করেছেন পুতিন।

তিনি বলেন, রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যে হামলা চালানো হচ্ছে, আমরা অবশ্যই তার জবাব দেব। এ কথা এরই মধ্যে বলা হয়েছে। এ ক্ষেত্রে ওরেশনিকের পরীক্ষাও চালিয়ে যাওয়া হতে পারে। ২১ নভেম্বর আমরা (ইউক্রেনে) এটা ব্যবহার করেছি।

রুশ প্রেসিডেন্ট বলেন, (আমাদের) প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেল স্টাফ বর্তমানে ইউক্রেনের ভূখণ্ডে হামলার লক্ষ্যবস্তু বাছাই করছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনা, প্রতিরক্ষা ও শিল্প-সংক্রান্ত প্রতিষ্ঠান, অথবা কিয়েভের নীতিনির্ধারণ–সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থাকতে পারে।

এদিকে বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার জন্য বেছে নেওয়া একাধিক সদস্য ও মনোনীত কর্মকর্তাকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, গত মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ট্রাম্পের মন্ত্রিসভার মনোনীতদের বেশ কয়েকজনকে হুমকি দেওয়া হয়। এসব কর্মকর্তাদের বোমা হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া ছাড়াও ‘সোয়াটিং’ অর্থাৎ, ভুয়া ফোনকল করে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করারও হুমকি দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের নতুন প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ব্যক্তিসহ অন্তত ৯ জনকে হুমকি দেওয়া হয়েছে। এ তালিকায় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যক্তিও আছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ