শিরোনাম
চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

ইসকন নিষিদ্ধে আইনজীবীর লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

আন্তর্জাতিক সংগঠন ইসকনকে নিষিদ্ধ ও রাষ্ট্রীয় আইন কর্মকর্তা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল।

বুধবার (২৭ নভেম্বর) তিনি ১০ জন আইনজীবীর পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও বিচার মন্ত্রণালয় এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে ডাকযোগে এই নোটিশ প্রেরণ করেন।

লিগ্যাল নোটিশে উল্লেখিত আইনজীবীরা হলেন- মফিজুর রহমান মোস্তাফিজ, নিজাম উদ্দিন, আব্দুল হান্নান ভূঁইয়া হৃদয়, তৌহিদুল ইসলাম শান্ত, আতিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, রাসেল মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন, মাহফুজুর রহমান এবং আল মোমেন।

নোটিশে বলা হয়েছে, ইসকন দীর্ঘদিন ধরে উগ্রপন্থী সংগঠন হিসেবে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। তাদের কর্মকাণ্ড সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে এবং দেশের স্থিতিশীলতা ব্যাহত করে। উল্লেখ করা হয়েছে, ইসকন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে উসকানিমূলক কার্যক্রম চালিয়ে আসছে, যা সমাজে বিভেদ তৈরি করে।

এছাড়াও, ইসকনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয়েছে, যেমন মসজিদে নামাজের সময় বিঘ্ন ঘটানো, সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি, সনাতন ধর্মাবলম্বীদের ওপর নিপীড়ন এবং অস্ত্র মজুদসহ সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা।

নোটিশে দাবি করা হয়েছে, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ১৮ ধারা অনুযায়ী, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত সংগঠনকে নিষিদ্ধ করার বিধান রয়েছে। এই আইনের আলোকে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ