শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

নতুন প্রেমে মজেছেন পরীমণি

বিনোদন ডেস্ক / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকেন পরীমণি। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, উদ্‌যাপন—সবকিছুতেই  আলোচিত একটি নাম পরীমণি। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর বছরখানেক একাকী জীবনযাপন করেছেন ঢালিউডের এই তারকা। মাঝে তিনি বলেছিলেন, ‘এখন আর প্রেম করতেই ইচ্ছে হয় না।’ এমন ঘোষণার ছয় মাসের মাথায় নতুন প্রেমের কথা জানালেন পরী। তবে রহস্য রেখে দিয়ে প্রেমিকের নাম প্রকাশ করেননি এই আলোচিত নায়িকা।

সম্প্রতি পরীমণি জানিয়েছেন, তিনি আবার প্রেমে পড়েছেন। নিজের ফেসবুকে ছয় সেকেন্ডের একটি ভিডিওক্লিপ প্রকাশ করেছেন। যেখানে দেখা গেছে, গাড়ি চলছে আর জানালায় দুটি হাত রাখা। ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি।’

পরীমণির এমন পোস্ট দেখে মন্তব্য করেছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনেরা। অভিনন্দন জানিয়ে অনেকে লিখেছেন, ‘ভালোবাসা সুন্দর।’ কেউ বলেছেন, ‘ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল। ভালোবাসা তোমার জন্য।’ কেউ বলেছেন, ‘পরীরা বারবার প্রেমে পড়ে। উঠতে বসতে পড়ে।’

বেশিরভাগ মানুষই জানতে চেয়েছেন পরীর নতুন প্রেমিক সম্পর্কে। তবে এ নিয়ে ধোঁয়াশাই থেকে গেল। একেকজন একেক তথ্য দিচ্ছেন। কেউ বলছেন বিনোদন জগতের, কেউ বলছেন ব্যবসায়ী, কারও তথ্যে পরীমণির নতুন প্রেমিক লেখালেখির সঙ্গে জড়িত।

নতুন এই প্রেমিক কে, সেই ব্যাপারে কিছু জানাননি পরীমণি নিজেও। গত ৮ নভেম্বর মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ ইমরান নূর। থ্রিলার ঘরানার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরীমনিকে। সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস।


এই ক্যাটাগরির আরো সংবাদ