শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক / ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ফাইল ছবি)

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে তার সরকার বদ্ধপরিকর। খবর ওয়াশিংটন পোস্টের।

ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বিজয়ের দু’দিন পর বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন বলেন, শুধুমাত্র বিজয়ী হয়েই দেশকে ভালবাসা যায় তা নয়, পরাজিত হয়েও দেশকে ভালোবাসতে হবে। আমাদের মার্কিনরা তাও পারে।

২০২০ সালে বাইডেনের কাছে হেরে আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তর করেননি ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিল রিপাবলিকান সমর্থকরা। মার্কিন ইতিহাসে নজিরবিহীন ওই হামলায় হতাহতের ঘটনা ঘটে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত তার সরকার। সেই সঙ্গে ডেমোক্র্যাট সমর্থকদের দেশ গঠনে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান বাইডেন।

এদিকে, বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে মন্ত্রিপরিষদ গঠনে সম্ভাব্য তালিকা নিয়েও চলছে বিচার-বিশ্লেষণ।

মার্কিন গণমাধ্যম ও রাজনীতি বিষয়ক আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের টিম এরইমধ্যে কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পরিকল্পনা শুরু করেছে। সেই সঙ্গে অর্থনীতি চাঙ্গা ও মূল্যস্ফীতি রোধেকল্পে কাজ চলছে। ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের আড়াইশ’ বছর পূর্তি। এ উপলক্ষে ট্রাম্প প্রশাসন ২০২৫ সাল থেকে বছরব্যাপী উৎসব উদযাপনের প্রস্তুতি ও নিচ্ছে।

বিশ্লেষকরা বলেছেন, শুধু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নয়, মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও রিপাবলিকানরা দখলে নেওয়ায় ট্রাম্পের পক্ষে এবার তার নীতি ও পরিকল্পনা বাস্তবায়ন অনেকটাই সহজ হবে।

ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের তোড়জোড় শুরু হয়ে গেছে। আসছে নতুন বছরের শুরুতে ২০ জানুয়ারি শপথ নিচ্ছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট।


এই ক্যাটাগরির আরো সংবাদ