শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

ট্রাম্পের বিজয় ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের বিজয় ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে ফ্লোরিডায় উচ্ছ্বসিত সমর্থকদের সামনে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা দেন তিনি।

বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, মধ্যরাতে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় নির্বাচনে নিজের বিজয় ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প।

ফ্লোরিডায় নিজের প্রচার শিবিরের সদর দপ্তরে উত্তেজনায় পূর্ণ জনতার সামনে ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।

জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, একদিন তারা (দেশের মানুষ) এই দিনের দিকে ফিরে তাকাবে এবং এই দিনটিকে “নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি দিন” হিসেবে বিবেচনা করবে।

ডেমোক্র্যাটিক পার্টির কাছ থেকে সিনেটে তার দলের হাতে নিয়ন্ত্রণ যাওয়ার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমেরিকা আমাদের একটি নজিরবিহীন এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।”

এসময় ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে তাকে “ফার্স্ট লেডি” বলে উল্লেখ করেন। তিনি তার বইয়ের প্রশংসা করে বলেন, তার “দেশের এক নম্বর বেস্ট সেলার” আছে। ট্রাম্প বলেন, “তিনি দুর্দান্ত কাজ করেছেন। তিনি মানুষকে সাহায্য করার জন্য খুব কঠোর পরিশ্রম করেন।”

এছাড়া জনতা স্লোগান দেওয়ার পর একপর্যায়ে ট্রাম্প এমন একজনের সম্পর্কে কথা বলতে শুরু করেন যিনি তার প্রচার শিবিরের একটি প্রধান অংশ হয়ে উঠেছিলেন। আর তিনি হচ্ছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর মালিক এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক।

তিনি মাস্ককে রিপাবলিকান পার্টির “নতুন তারকা” হিসাবেও এসময় আখ্যায়িত করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ