শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

টেকনাফে বন্ধ হল পাহাড় কাটা

কক্সবাজার প্রতিনিধি / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হস্তক্ষেপে টেকনাফে বন্ধ হলো পাহাড় কাটা। সোমবার রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় এ পাহাড় কাটা বন্ধ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী সমকালকে বলেন, পরিবেশ উপদেষ্টার নির্দেশে ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটা বন্ধ করা হয়েছে। এ সময় পাহাড় কাটায় জড়িত  অভিযোগে হেলাল উদ্দিন নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় দুই দিন ধরে দিন-রাত প্রকাশ্যে পাহাড় কাটছে স্থানীয় সংঘবদ্ধ একটি চক্র। স্কেভেটর দিয়ে পাহাড় কেটে ১০-১২টি ট্রাকে করে মাটিগুলো সরবরাহ করা হয়। চক্রটি পাহাড়ের এই মাটি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে বিক্রি করে লাখ লাখ টাকা অবৈধভাবে আয় করে আসছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সারোয়ার আলম সমকালকে বলেন, শামলাপুর এলাকায় পাহাড় কাটার খবর পেয়ে বনবিভাগের একটা দল ঘটনাস্থলে গিয়ে তা বন্ধ করে রাখে। পরে পাহাড় কর্তনকারীরা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার একটা অনুমতি পত্র দেখান। বিষয়টি জানার পর বনকর্মীরা কটনাস্থল থেকেই চলে আসেন।

জানা যায়, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরীর লিখিত অনুমতি নিয়ে এ পাহাড় কাটা হচ্ছে দুইদিন ধরে। গত রোববার হেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে এ মাটি কাটার অনুমতি দেওয়া হয়।

এ বিষয়ে জানার জন্য একাধিকবার চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় হেলাল উদ্দিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে ইউএনও আদনান চৌধুরী সমকালকে বলেন, সরকারি একটি বিশেষ প্রতিষ্ঠানের রাস্তা প্রশস্তকরণ কাজের জন্য ব্যক্তি মালিকানাধীন জমি হওয়ায় এ অনুমতি দেওয়া হয়েছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ