শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

ভারতে এমপক্স শনাক্ত

দর্পণ ডেস্ক / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

ভারতে এক ব্যক্তির শরীরে এমপক্সের সন্দেহজনক সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এ তথ্য জানিয়েছে। ওই ব্যক্তি সম্প্রতি ভাইরাসের প্রাদুর্ভাবে ভুগছে—এমন একটি দেশ থেকে ফিরেছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, রোগীকে একটি হাসপাতালে বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে।

তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে রোগী কোন ধরনের এমপক্স ভাইরাসে আক্রান্ত হতে পারেন নির্দিষ্ট করে জানানো হয়নি। সংক্রমণ নিশ্চিত করতে পরীক্ষা করা হচ্ছে।

মন্ত্রণালয় আরো বলেছে, নির্ধারিত প্রোটোকল অনুযায়ী রোগীর চিকিৎসা চলছে।

তার সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করতে ও দেশে এর প্রভাব মূল্যায়নের জন্য প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

গত মাসে দেশটির দৈনিক পত্রিকা হিন্দু এক প্রতিবেদনে জানায়, আফ্রিকায় এমপক্সের একটি নতুন স্ট্রেন ছড়িয়ে পড়ার পর থেকে ভারত সতর্ক রয়েছে। ভারত ২০২২ থেকে ২০২৪ সালের মার্চের মধ্যে পুরানো স্ট্রেনের ৩০টি সংক্রামণ শনাক্ত করেছে, যা ক্লেড-২ নামে পরিচিত।

ঘনিষ্ঠভাবে এমপক্স আক্রান্তের সংস্পর্শে গেলে এ রোগ ছড়াতে পারে। সাধারণত মৃদু হলেও বিরল ক্ষেত্রে এ রোগ মারাত্মক হতে পারে। এর উপসর্গ ফ্লুর মতো এবং শরীরে পুঁজযুক্ত ক্ষত সৃষ্টি হয়।

সূত্র : রয়টার্স


এই ক্যাটাগরির আরো সংবাদ