শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

নতুন করে ইরানের ১৫০ শহরে লকডাউন

রিপোটারের নাম / ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

মহামারি করোনা ভাইসের দ্বিতীয় প্রকোপ বাড়ার আশঙ্কায় আগামী শনিবার থেকে ইরানের তেহরানসহ ১৫০টি শহর লকডাউন করা হবে বলে জানিয়েছে ইরান সরকার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরান সংবাদ মাধ্যমে ইরান প্রেস এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রেড জোনে অবস্থিত প্রায় ১৫০টি শহরকে লকডাউন করতে চলেছে ইরান সরকার। মঙ্গলবার দেশটির করোনা ভাইরাস মোকাবিলার জন্য জাতীয় টাস্ক ফোর্সের শেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

একই দিনে ‌‌র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের উদ্বোধন করেছে ইরান সরকার। এই কিটের সাহায্যে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে করোনা রোগী শনাক্ত করা সম্ভব হবে।

ব্যাপক সংখ্যায় এই কিট উৎপাদনের কাজও শুরু করেছে দেশটি। এ নিয়ে করোনা মোকাবিলা বিষয়ক টাস্কফোর্সের প্রধান আলি রেজা দাবি করেন, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট তৈরির মাধ্যমে ইরান বিশ্বের শীর্ষ পাঁচ দেশের তালিকায় স্থান করে নিয়েছে।

তিনি আরও জানান, বিশ্বে আমেরিকা, চীন, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেনের কাছেই কেবল এই প্রযুক্তি ছিল। এখন ইরানও তা অর্জন করেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ