শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

নেপালের মাটিতে ৪-১ গোলের ব্যবধানে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদশ। দ্বিতীয়বারের মতো এই নেপাল থেকে শিরোপা এসেছে দেশের ফুটবলে। 

ছেলেদের ফুটবলে প্রথমবার ঘরে এসেছে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপা।

বুধবার (২৮ আগস্ট) নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথম লিড নেয় বাংলাদেশ। অনূর্ধ্ব-২০ দলের ফরোয়ার্ড মিরাজুল ইসলাম দুর্দান্ত এক ফ্রি কিকে লক্ষ্য ভেদ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ওই মিরাজুলের গোলে শিরোপার গন্ধ পেতে শুরু করে বাংলাদেশ যুবা দল। ৫৫ মিনিটে ব্যবধান ২-০ করেন তিনি।

এরপর রাব্বির গোলে ব্যবধান ৩-০ হয়। ম্যাচের ৭০ মিনিটে গোল করেন তিনি। তবে পরেই এক গোল হজম করে বসেন গোলরক্ষক আসিফ হোসেন। তাতে অবশ্য বড় জয় আটকায়নি। ম্যাচে ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। শেষ বাঁশির আগে আরও এক গোল করে বড় জয় নিয়েই শিরোপার উচ্ছ্বাসে মেতেছেন কোচ একেএম মারুফুল হকের দল। শেষ গোলটি করেন পিয়াস আহমেদ।

বাংলাদেশ এর আগে অনূর্ধ্ব-২০ সাফে রানার্স আপ হয়েছিল। এছাড়া নেপালের মাটিতে বাংলাদেশ ১৯৯৯ সালে সাউথ এশিয়ান গেমসের ফুটবলে স্বর্ণ জিতেছিল। ২০২২ সালে নারী সাফের শিরোপাও বাংলাদেশের মেয়েরা এই নেপালেই জিতেছে। বাংলাদেশ অনূূর্ধ্ব-২০ দল এবারের সাফ শুরু করেছিল গ্রুপ পর্বে এই নেপালের কাছে হেরে। ফাইনালে স্বাগতিকদের হারিয়ে প্রতিশোধ নিল বাংলাদেশের যুবারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ