শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

বাংলাদেশ থেকে সরে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

অবশেষে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, আজ (মঙ্গলবার) এক বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মেগা টুর্নামেন্টটির নতুন আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। আগামী ৩-২০ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে আইসিসি বাংলাদেশ থেকে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়ার তোড়জোড় শুরুর পর আজ ২০ আগস্ট পর্যন্ত সময় চেয়েছিল বিসিবি। সেই ডেডলাইন শেষ হওয়ার দিনে সভায় বসে সিদ্ধান্ত নিল আইসিসি।

এর আগ পর্যন্ত বিসিবি থেকে বাংলাদেশেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের আশ্বাস দেওয়া হচ্ছিল। তবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল। সেটাই হয়তো টুর্নামেন্ট অন্যত্র সরিয়ে নেওয়ায় ভূমিকা রাখতে পারে!

শিক্ষার্থীদের দাবি না মানায় বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলন একপর্যায়ে সরকার পতনের এক দফায় পরিণত হয়। যার ফলস্বরূপ শেখ হাসিনা সরকারের পতন এবং এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে নিরাপত্তা নিয়ে সংশয় এখনই কাটছে না। এমন পরিস্থিতিতে শঙ্কা প্রকাশ করে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা যথার্থ হবে না বলে আলোচনা হয়েছে আইসিসির সভায়।

এর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি একইভাবে আপত্তি জানিয়ে বলেছিলেন, ‘এই মুহূর্তে সেখানে (বাংলাদেশে) খেলাটা আমার কাছে মনে হয় কঠিন হবে, একজন মানুষ হিসেবে আমার মনে হয় এটা ভুল হতে পারে। যেসব মানুষ মারা যাচ্ছে, তাদের সহায়তায় এখন সবাইকে প্রয়োজন। বাংলাদেশে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেয়ে বড় ব্যাপার ঘটছে নিশ্চিতভাবে। তবে এটি আইসিসির ওপর ছেড়ে দেবো আমি।’


এই ক্যাটাগরির আরো সংবাদ