শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪

রাশিয়া রোববার বলেছে, রুশ অধিভুক্ত ক্রিমিয়াতে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জন্য মস্কো যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। তারা জানায়, সেখানে এই ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ চারজন নিহত ও শতাধিক আহত হয়েছে। খবর এএফপি’র।

রাশিয়া নিযুক্ত কর্মকর্তারা জানান, সেভাস্তোপল শহরের একটি সৈকত এলাকায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সেখানের শান্তি প্রিয় বাসিন্দাদের উপর পরিকল্পিত ক্ষেপণাস্ত্র হামলার জন্য ওয়াশিংটন এবং কিয়েভ দায়ী।তারা জানায়, ইউক্রেন এই হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় সভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ প্রাথমিকভাবে বলেন, এই হামলায় তিন শিশু এবং প্রাপ্তবয়স্ক দুজন নিহত এবং প্রায় ১২০ জন আহত হয়েছে।পরে তিনি মৃতের সংখ্যা সংশোধন করে চারজনের কথা জানান। এদিকে আহতদের মধ্যে ৮২ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

রাজভোজায়েভ আরো বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ক্রিমীয় উপদ্বীপের কৃষ্ণ সাগর বন্দর নগরী এবং নৌ ঘাঁটি ২০১৪ সালে রাশিয়া দখল করে নিলেও এটি এখনো ইউক্রেনের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।


এই ক্যাটাগরির আরো সংবাদ