শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

জৈব সুরক্ষায় ক্রিকেটারদের অনুশীলন শুরু কাল থেকেই

স্পোর্টস ডেস্ক / ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

নিজ মাঠে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে আগামীকাল রোববার আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।

আগামীকাল দ্বিতীয়বার কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ ফল আসা খেলোয়াড়রাই কেবল মাঠে নামার সুযোগ পাবে। প্রথম ধাপের পরীক্ষায় সবার ফলই নেগেটিভ এসেছে। করোনা পরীক্ষার ফলের ওপর নির্ভর করে আগামীকালই জৈব সুরক্ষা সৃষ্টি করা হোটেল সোনারগাঁতে প্রবেশ করবেন তারা। সিরিজের জন্য ডাক পাওয়া খেলোয়াড়দের সকাল দশটায় শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া সূচি অনুযায়ী খেলোয়াড়রা চার দিন শেরে-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন। এরপর আগামী ১৪ ও ১৬ জানুয়ারী নিজেদের মধ্যে দুটি অনুশীলন ম্যাচ খেলবে টাইগাররা।

বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, ১৬ জানুয়ারি দ্বিতীয় অনুশীলন ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের পিক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে টাইগাররা।

তিনি বলেন, ‘১৬ জানুয়ারি দ্বিতীয় অনুশীলন ম্যাচ শেষে চূড়ান্ত দল ঘোষণা করা হতে পারে।’

আগামীকালই ক্যারিবিয় দলটি ঢাকায় পৌঁছাবে। তবে ১৪ জানুয়ারি অনুশীলন শুরুর আগে তাদেরকে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সফরকারী দলটি বিকেএসপিতে ১৮ জানুয়ারী নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচ খেলবে।

সিরিজকে সামনে রেখে হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ বাংলাদেশ দলের সকল কোচ ইতোমধ্যেই ঢাকা পৌঁছেছেন। তবে এ সিরিজে পাওয়া যাচ্ছেনা স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরিকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ