শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

বাংলাদেশকে হারিয়ে সিরিজ শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪

তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতায়। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় ‘অলিখিত ফাইনাল’। সিরিজ নির্ধারনী ম্যাচে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা।

শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে লঙ্কানরা। ৫৫ বলে ৮৬ রান করেন কুশল।

১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১১ বলে ৭ রান করা লিটন দাসকে আউট করেন লঙ্কান স্পিনার ধানাঞ্জায়া ডি সিলভা।

এরপর ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে হ্যাটট্রিক করেন থুশারা। এই লঙ্কান পেসারের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নাজমুল হাসান শান্ত, তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন থুশারা।

এরপর দলীয় ২৪ রানে ১০ বলে ১১ রান করা সৌম্যকে আউট করেন থুশারা। সৌম্যের বিদায়ের পর সাজঘরের পথ ধরেন জাকের আলি অনিক।

এরপর রিশাদ হোসেন ও মাহেদি হাসান মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৭৬ রানে ২০ বলে ১৯ রান করে আউট হন মাহেদি। এরপর তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে ঝড়ো ব্যাটিং করতে থাকেন রিশাদ।

২৬ বলে ফিফটি পূরণ করেন রিশাদ। তাসকিনকে সঙ্গে নিয়ে ৪১ রানের জুটি গড়েন তিনি। তবে দলীয় ১১৭ রানে ৩০ বলে ৫৩ রান করে আউট হন রিশাদ। এরপর শরিফুলকে আউট করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন থুশারা। শেষ ব্যাটার হিসেবে তাসকিন আউট হলে ১৯ ওভার ৪ বলে ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ২১ বলে ৩১ রান করেন তাসকিন।


এই ক্যাটাগরির আরো সংবাদ