শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

আল আকসায় নামাজ পড়ার অনুমতি দেবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪

ইসরায়েল বিগত বছরগুলোর মতোই এবারেও রমজান মাসের প্রথম সপ্তাহে ফিলিস্তিনী মুসল্লীদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দেবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মঙ্গলবার এ কথা বলা হয়েছে।

ওই এলাকার জন্যে ইহুদি শব্দ ব্যবহার করে বিবৃতিতে বলা হয়েছে, রমজানের প্রথম সপ্তাহে বিগত বছরগুলোর সম পরিমাণ মুসল্লী টেম্পল মাউন্টে প্রবেশের সুযোগ পাবে।

এতে আরো বলা হয়েছে, প্রতি সপ্তাহে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, রমজান মাসে প্রতিবছর হাজার হাজার মুসল্লী আল আকসায় নামাজ আদায় করে থাকেন।

কিন্তু এবারে যুদ্ধের কারণে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন জিভির সম্প্রতি বলেছেন, আমরা ঝুঁকি নিতে পারি না। পশ্চিম তীরের ফিলিস্তিনীদের জেরুজালেমে ঢোকার অনুমতি দেয়া হবে না।

এর দিন কয়েকের মধ্যেই যুক্তরাষ্ট্র ফিলিস্তিনী মুসল্লীদের আল আকসায় নামাজ আদায়ের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায়।

এ প্রেক্ষিতে মঙ্গলবার সকল নিরাপত্তা সংস্থার সাথে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, রমজান মুসলমানদের কাছে পবিত্র। প্রতিবছরের মতো চলতি বছরও এর পবিত্রতা বজায় রাখা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ