শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশের অনুষ্ঠানমালা

নিজস্ব প্রতিবেদক / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

একুশ মানে মাথা নত না করা’ এই শ্লোগান ধারণ করে ৮ থেকে ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার এবং ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রতিবারের মতো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের অনুষ্ঠানমালার আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

১২ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার ৫ম দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে সঙ্গীত, নৃত্য , আবৃত্তি ও পথনাটক পরিবেশিত হয় বিকেল ৪টা থেকে অমর একুশের অনুষ্ঠানমালায়।

বিন্দু শিশু দলের আবৃত্তি পরিবেশনা দিয়ে অনুষ্ঠান শুরু হয়।দলীয় সঙ্গীত পরিবেশন করে ফোকবাংলা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম।

একক সঙ্গীত পরিবেশন করেন প্রিয়াঙ্কা গোপ, বিমান চন্দ্র বিশ্বাস, গুলে ফেরদৌস লতা, সমর বড়ুয়া ও প্রজ্ঞা লাবনী।দলীয় নৃত্য পরিবেশন করে নন্দন কলা কেন্দ্র।দলীয় আবৃত্তি পরিবেশন করে স্বরাঙ্গন, স্বরবৃত্ত ও নান্দনিক শিল্পালয়।একক আবৃত্তি পরিবেশন করেন গোলাম সারোয়ার, শাহাদাত হোসেন নিপু ও অনিকেত রাজেশ।পথনাটক পরিবেশন করে সময় সাংস্কৃতিক কেন্দ্র ও মুক্তালয়।

আগামীকাল ১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবারের অনুষ্ঠান সূচি:

দলীয় সংগীত- দৃষ্টি, সপ্তরেখা শিল্পী গোষ্ঠী, স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র

একক সংগীত- প্রলয় সাহা, তাহমিনা খন্দকার মুক্তি, শবরী মজুমদার, শিল্পী সাহা

দলীয় নৃত্য- পুষ্পাঞ্জলি

শিশুদল- রঙ্গপীঠ শিশুদল, মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা

দলীয় আবৃত্তি- মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, স্বরকম্প ও চারুবৃক্ষ।

একক আবৃত্তি – মাসকুর-এ-সাত্তার কল্লোল, ঝর্ণা সরকার ও মাহমুদা আখতার।

পথনাটক- নাট্যযোদ্ধা, ঢাকা থিয়েটার মঞ্চ


এই ক্যাটাগরির আরো সংবাদ