শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

দাতা দেশগুলোর সাথে বৈঠকে বসছেন জাতিসংঘ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস ফিলিস্তিনী শরণার্থী সংস্থার প্রধান দাতাদেশগুলোর সাথে বৈঠকে বসতে যাচ্ছেন।

জাতিসংঘের ফিলিস্তিনী শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিওএ) ১২ কর্মীর বিরুদ্ধে ৭ অক্টোবর হামাসের চালানো হামলার সাথে জড়িত থাকার অভিযোগ উঠার পর মঙ্গলবার তিনি এ বৈঠকে বসতে যাচ্ছেন।
তার মুখপাত্র এ কথা জানিয়েছেন।

এদিকে ইতোমধ্যে এ অভিযোগের কারণে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানী ও জাপানসহ কয়েকটি দাতা দেশ এ সংস্থায় সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে।

গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক সোমবার বলেছেন, ইউএনআরডব্লিওএ’র কর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠায় মহাসচিব ব্যক্তিগতভাবে আতংকিত।

তিনি আরো বলেছেন, কিন্তু দাতাদের কাছে বিশেষ করে যারা সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে তাদের প্রতি তার বার্তা হলো অন্তত ইউএনআরডব্লিওএ’র কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করা। কারণ এ অঞ্চলে জাতিসংঘের হাজার হাজার নিবেদিত কর্মী কাজ করছে।

এদিকে বিষয়টি নিয়ে সোমবার গুতেরেস জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ডের সাথে বৈঠক করেছেন। ইউএনআরডব্লিওএ বলেছে, অভিযোগের বিষয়ে তারা দ্রুতই পদক্ষেপ নিয়েছে। তবে তহবিল স্থগিতে সমস্যায় পড়বে সাধারণ ফিলিস্তিনী জনগণ।


এই ক্যাটাগরির আরো সংবাদ