শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

চাঁদের বুকে নিজের নাম পাঠানোর সুযোগ দিচ্ছে নাসা

আইটি ডেস্ক / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

চাঁদে যাওয়ার সুযোগ না মিললেও নিজের নাম পাঠানো যাবে চাঁদে। এ জন্য অর্থও খরচ করতে হবে না। নিবন্ধিত ব্যক্তিদের নাম সঙ্গে নিয়ে চাঁদে পাঠানো হবে নাসার রোবোটিক লুনার রোভার ‘ভাইপার’। চাঁদের দক্ষিণ মেরুতে পানির সন্ধানের পাশাপাশি সেখানকার পরিবেশ সম্পর্কে গবেষণা করবে রোভার রোবটটি।

চাঁদের বুকে নিজের নাম পাঠানোর সুযোগ দিতে ‘সেন্ড ইয়োর নেম উইথ ভাইপার’ নামের একটি প্রচারাভিযান শুরু করেছে নাসা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটির তথ্যমতে, এই ওয়েবসাইটে ক্লিক করে আগ্রহী ব্যক্তিরা নিজেদের নাম বিনা মূল্যে নিবন্ধন করতে পারবেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত নাম জমা দেওয়া যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে জমা হওয়া নামগুলো পরবর্তী সময়ে ভাইপার রোভারের সঙ্গে যুক্ত করে চাঁদে পাঠানো হবে।

এ বিষয়ে নাসার বিজ্ঞান মিশন অধিদপ্তরের সহযোগী প্রশাসক নিকোলা ফক্স জানিয়েছে, ‘ভাইপারের মাধ্যমে আমরা চাঁদের বুকে বিভিন্ন গবেষণা ও অনুসন্ধান করতে যাচ্ছি। এর আগে এসব স্থানে কেউই যাননি। পাশাপাশি “সেন্ড ইয়োর নেম উইথ ভাইপার”—এই প্রচারণার মাধ্যমে আমরা সারা বিশ্বের মানুষকে এই রোমাঞ্চকর যাত্রার অংশ হতে আমন্ত্রণ জানাচ্ছি। একবার ভেবে দেখুন, আমাদের নামগুলো  রোভারের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুর এবড়োখেবড়ো ভূখণ্ড পরিভ্রমণ করবে।’

নাম নিবন্ধন করা ব্যক্তিরা ভাইপার মিশনের ভার্চ্যুয়াল স্মারক হিসেবে ওয়েবসাইট থেকে বোর্ডিং পাসও সংগ্রহ করতে পারবেন। বোর্ডিং পাসটিতে নিবন্ধনকারীদের নাম উল্লেখ করা থাকবে বলে জানিয়েছে নাসা। এর ফলে নিবন্ধনকারীরা সহজেই ভাইপার রোভারের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার তথ্য সংরক্ষণ করতে পারবেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


এই ক্যাটাগরির আরো সংবাদ