শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

মিয়ামির অন্তত সাতটি ম্যাচে খেলতে পারবেন না মেসি

স্পোর্টস ডেস্ক / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে পূর্নাঙ্গ মৌসুম শুরু করতে নিজেকে প্রস্তুত করে তুলছেন লিওনেল মেসি। আগামী ২১ ফেব্রুয়ারি রিয়াল সল্ট লেকের বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএস মৌসুম শুরু করতে যাচ্ছে মিয়ামি। 

নিয়মিত মৌসুমে একেকটি দলের ৩৪টি ম্যাচ থাকে। কিন্তু ফিফা আন্তর্জাতিক বিরতি ও ২০২৪ কোপা আমেরিকাকে সামনে রেখে জাতীয় দলের দায়িত্বের কারনে মেসি অন্তত সাতটি ম্যাচে খেলতে পারছেন না।

ইন্টার মিয়ামিতে যোগ দেবার পর মেসির নৈপুনে লিগ কাপ জয় করেছে ডেভিড বেকহ্যামের দল। এমএলএস মৌসুমে গত আসরে  মেসি ছয়টি ম্যাচ খেলেছেন। নতুন মৌসুমে তার সাথে আরো যোগ দিচ্ছে বার্সেলোনার সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ। সে কারনে ইন্টার মিয়ামিকে নিয়ে বাড়তি উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।

এমএলএস মৌসুমে ডিসি ইউনাইটেড, নিউ ইয়র্ক রেড বুলস, ফিলডেলফিয়া ইউনিয়ন, কলম্বাস ক্রু, ন্যাশভিলে, শার্লট ও এফসি সিনসিনাতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না মেসি। জাতীয় দলের দায়িত্বে থাকার কারনে গুরুত্বপূর্ণ সময়ে তার অনুপস্থিতি মিয়ামির উপর প্রভাব ফেলতে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ