শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সৌম্যর রেকর্ডের পরও সিরিজ হারল টাইগাররা

স্পোর্টস ডেস্ক / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। সৌম্য সরকারের ইতিহাস গড়া ইনিংসের পরও হারতে হলো টাইগারদের।  মূলত বাংলাদেশের নির্বিষ বোলিং স্বাগতিকদের জয়ের পথকে সহজ করে দিয়েছে।

নেলসনে টস হেরে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকারের রেকর্ড গড়া ১৬৯ রানের সুবাধে  ২৯১ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ৪৬.২ ওভারে  জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

মূলত ইয়াং (৮৯) ও নিকোলাস (৯৫) এই দুই কিউই ব্যাটারের ইনিংসে ভর করে ৭ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। একইসঙ্গে তিন ম্যাচের সিরিজ জয়টাও নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

এ দুজন মিলে গড়েছেন ১২৮ রানের জুটি। এছাড়া ৪৫ রান করে আউট হন রাচিন।

তিন পেসার শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব আর হাসান মাহমুদের কেউই সুবিধা করতে পারেননি কিউই ওপেনারদের সামনে।

এর আগে ১৫১ বলে ১৬৯ রানের ইনিংস খেলে সৌম্য তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। প্রায় পাঁচ বছর পর তৃতীয় সেঞ্চুরি পেলেন সৌম্য। চোখ ধাঁধানো ঝোড়ো ইনিংসের সঙ্গে আরও কয়েকটি রেকর্ড হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশি কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখন সৌম্যর। আর ওয়ানডেতে দেশের ইতিহাসের দ্বিতীয় সেরা ইনিংসের মালিকও তিনি।

এছাড়া, ৪৫ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। মেহেদী হাসান মিরাজ ১৯ ও তানজিম হাসান সাকিব করেন ১৩ রান। তাতে ২৯১ রানের পুঁজি পায় বাংলাদেশ।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সৌম্য সরকার।


এই ক্যাটাগরির আরো সংবাদ